ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • মা হতে যাচ্ছেন অভিনেত্রী শখ

    মা হতে যাচ্ছেন অভিনেত্রী শখ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাস মহামারি যখন গত বছরের মে মাসে সব ধ্বংসের আতঙ্ক ছড়িয়ে দিল সারাবিশ্বে ঠিক সে সময় গুঞ্জন উঠেছিল মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখের দ্বিতীয় বিয়ের। এ বিষয়টি নিশ্চিত করে শখ অবশ্য মুখ খোলেননি।

    বিভিন্ন সূত্রে জানা যায়, গত বছরের ১২ মে পারিবারিক আয়োজনে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। স্বামীর নাম রহমান জন। তিনি পেশায় একজন ব্যবসায়ী। যদিও বিয়ের বিষয়ে শখ মুখ খোলেননি। বরং ঘটনার পর নিজের মোবাইল ফোন বন্ধ ও ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দেন তিনি।


    এবার গুঞ্জন এলো মা হতে চলেছেন শখ। অভিনেত্রীর বেশকিছু ঘনিষ্ঠ সূত্রে এ খবর ভেসে বেড়াচ্ছে শোবিজে।

    খোঁজ নিয়ে জানা গেছে, তার স্বামীর বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। রাজধানীর উত্তরায়ও তিনি বাসা নিয়েছেন। সেখানেও স্বামীর সঙ্গে বসবাস করেন।

    আরও জানা গেছে, শখ অন্তঃসত্ত্বা। কবে নাগাদ সন্তানের জন্ম হবে সেটা জানা যায়নি। সন্তানের সুরক্ষার কথা চিন্তা করেই এবার ঈদ উপলক্ষে কোনো কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন শখ।

    এ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে শখের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ