ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • নলছিটিতে বিজয়ী মেম্বার প্রার্থীর কর্মীদের হামলায় পরাজিত প্রার্থীর ৮ সমর্থক আহত

    নলছিটিতে বিজয়ী মেম্বার প্রার্থীর কর্মীদের হামলায় পরাজিত প্রার্থীর ৮ সমর্থক আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নলছিটি উপজেলার রানাপাশায় ইউপি নির্বচনে বিজয়ী মেম্বার প্রার্থী ও তার কর্মীদের হামলায় পরাজিত প্রার্থীর ৮ সমর্থক আহত হয়েছে। এ সময় হামলাকারীরা একটি দোকান ভাঙচুর করে। মঙ্গলবার বিকেলে ৬ নম্বর ওয়ার্ডের জাহাতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।  

    আহতরা জানায়, ৬ নম্বর ওয়ার্ডে সাইদুল ইসলাম মন্টু ও রজ্জব আলী খান প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটে মন্টু বিজয়ী হয়। পরাজিত রজ্জব আলী খানের পক্ষে প্রচারণা করায় ক্ষিপ্ত হয়ে মঙ্গবার বিকেলে জাহাতলা বাজারে জলিল সিকদারের দোকান ভাঙচুর করে বিজয়ী ইউপি সদস্য ও তার কর্মীরা। 

    এতে বাধা দিলে রশিদ সিকাদার (৯০), তার ছেলে নাসির সিকদার (৪৫), মাকসুদা (৪৫), মুক্তা (২১), মুন্নি (১৮) ও বাদুল মোল্লাকে (২১) পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ