ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • পিরোজপুরে প্রাইভেটকার ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১

    পিরোজপুরে প্রাইভেটকার ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে পাসপোর্ট আনতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় জহিরুল ইসলাম রিফাত মুন্সি (২৬) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আসফাক আহম্মেদ সাজিদ (২৫)। সোমবার বিকেলে পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে (বেকুটিয়া সেতু) প্রাইভেটকার ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

    নিহত জহিরুল ইসলাম রিফাত মুন্সি জেলার ভান্ডারিয়া পৌর শহরের পুরাতন ইস্টিমার ঘাট এলাকার অবসরপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হালিম মুন্সির ছেলে। 

    প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, পিরোজপুর পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট আনতে মোটর সাইকেল নিয়ে ঘর থেকে বের হন রিফাত ও তার বন্ধু সাজিদ। ফেরার পথে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কুমিরমারা প্রান্তে কাউখালী উপজেলার বেকুটিয়ার দিক থেকে একটি প্রাইভেটকার আসছিল। 

    অন্যদিকে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা প্রান্ত থেকে রিফাত ও সাজিদ মোটরসাইকেলে যাচ্ছিল। এসময় মোটর সাইকেলের সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের ২ আরোহী রিফাত ও সাজিদ গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেলে পাঠানো হয়। যাওয়ার পথে রিফাত মুন্সি মারা যান। এদিকে, দুর্ঘটনার পরপরই প্রাইভেটকারের চালক ও আরোহীরা পালিয়ে যায়। পুলিশ প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ করেছে।

    পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ আসিকুজ্জামান জানান, মোটর সাইকেলের সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়। উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেলে পাঠানো হলে পথে একজনের মৃত্যু হয়। প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ