ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • পিরোজপুরে অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার ১

    পিরোজপুরে অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা থেকে অপহৃত ৪ বছরের এক শিশুকে উদ্ধার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। এ সময় একজনকে গ্রেফতার করা হয়। 

    উদ্ধার হওয়া শিশু আরিফ ঢাকার শেরে বাংলা নগর থানার নগরবস্তির আব্দুল কাদিরের ছেলে। গ্রেফতার রফিকুল ইসলাম মোল্লা পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দাউদপুর গ্রামের বাসিন্দা। 

    রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত হাসান খাঁন এ তথ্য জানান। অতিরিক্ত পুলিশ সুপার জানান, ৪ দিন আগে ঢাকার শেরে বাংলা নগর থানার নগরবস্তির আব্দুল কাদিরের ঘরের পাশেই একটি ঘর ভাড়ায় নেন রফিকুল ইসলাম মোল্লা। 

    গত ২৮ মার্চ সেখান থেকে রফিকুল সুকৌশলে শিশু আরিফকে অপহরণ করে পিরোজপুরে নিয়ে আসে। ঘটনার পরপরই পরিবারের সদস্যরা আরিফকে খুঁজে না পেয়ে শেরে বাংলা নগর থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করে। গতক‍াল শনিবার রাতে পিরোজপুর সদর থানার পুলিশ সদর উপজেলা কলাখালী এলাকায় অভিযান চালিয়ে রফিকুলকে গ্রেফতার এবং শিশু আরিফকে উদ্ধার করা হয়। 

    তিনি আরও জানান, পরে বিষয়টি শেরে বাংলা নগর থানার মাধ্যমে আরিফের পরিবারের সদস্যদের জানালে তারা পিরোজপুর এসে তাকে শনাক্ত করে এবং পুলিশ আরিফকে তার পরিবারের কাছে হস্তান্তর করে। 

    গ্রেফতার রফিকুলের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তবে তাকে শেরে বাংলা নগর থানার দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ