ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • মঠবাড়িয়ায় অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, চরম বিপাকে বৃদ্ধ রত্তন আলী

     মঠবাড়িয়ায় অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, চরম বিপাকে বৃদ্ধ রত্তন আলী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যাওয়ায় ৫ সদস্যের পরিবার নিয়ে চরম বিপাকে পরেছেন রত্তন আলী ফরাজী (৬০) নামে এক বৃদ্ধ। 

    বিভিন্ন এনজিও এবং সুদের টাকার ঋণ পরিশোধের জন্য ওই ব্যবসায়ীকে শনিবার (৩০ মার্চ) বিভিন্ন দ্বারে-দ্বারে ঘুরতে দেখা গেছে। ক্ষতিগ্রস্থ রত্তন আলী ফরাজী উপজেলার ধানীসাফা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পশ্চিম ফুলঝুড়ি গ্রামের মৃত. হোসেন আলী ফরাজীর ছেলে।

    ক্ষতিগ্রস্থ রত্তন আলী ফরাজী জানান, দিন মজুরের কাজ করার পাশাপশি বাড়ির সামনে একটি ভ্যারাটিজ মালামালের দোকান করেন। তার অনুপস্থিতিতে তার স্ত্রী দোকান্দারী করেন। পবিত্র রামজান মাস ও ঈদকে সামনে রেখে দুটি এনজিও থেকে ১ লাখ ও জমির বন্ধকি (সুদ) ব্যাবৎ আরও দেড় লাখ টাকা এনে দোকানে মাল উত্তোলন করেন। 

    গত ৯ মার্চ শনিবার সকাল ৯ টার দিকে দোকান বন্ধ করে গৃহস্থলি কাজে যান। দুপুর ২ টার দিকে হঠাৎ দেখতে পান পুরো দোকান জুড়ে ধাউ-ধাউ করে আগুন জ্বলছে। প্রচন্ড রোধ ও আগুনের তীর্ব্যতার কারনে কাছে গিয়ে কেউ পানি ঢালতে পারিনি। মূহুর্তেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। ঋণের চাপে দিশে হারা হয়ে পরেছি। তিনি ধারণা করছেন বৈদ্যুতিক শর্টসার্কিটে এ আগুনের সূত্রপাত ঘটেছে।

    ধানীসাফা ইউপি চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ তালুকদার বলেন, রত্তন আলী ফরাজীর দোকন ঘরটি পুড়ে যাওয়ায় তিনি আসলেই বিপাকে পরেছেন। তাকে সাহয্যের জন্য সামজের বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ