ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • মঠবাড়িয়ায় টমটমে বালু পরিবহন করায় জরিমানা

    মঠবাড়িয়ায় টমটমে বালু পরিবহন করায় জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে ৩ চাকার অবৈধ মিনি ট্রাকে (টমটম) করে দিনের বেলায় প্রকাশ্যে বালু পরিবহণ করায় চালককে জরিমানা করা হয়েছে।

    ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈকত রায়হান বৃহস্পতিবার দুপুরে পরিবহন চালক শুক্কুর আলী (২৫) কে দুই হাজার টাকা জরিমানা করেন। অভিযুক্ত শুক্কুর আলী উপজেলা পাঠাকাটা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

    এছাড়া তিনি নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে যত্রতত্র ভাসমান দোকান অপসারণ ও ফুটপাত দখলমুক্ত করেন। অভিযান পরিচালনা কালে মঠবাড়িয়া থানার ওসি (অপারেশন) আব্দুল হালিম, প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল ও সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈকত রায়হান বলেন, কোন প্রকার লাইসেন্স ও রুট পারমিট ছাড়া অবৈধভাবে দিনের বেলায় প্রকাশ্যে বালু পরিবহন করায় চালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

    একই সাথে পরিবেশের ক্ষতি করে দিনের বেলায় অবৈধভাবে পরিবহন করার ব্যাপারে সতর্ক করা হয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ