ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • শ্রাবন্তীর বিরুদ্ধে এফআইআর

    শ্রাবন্তীর বিরুদ্ধে এফআইআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিনা অনুমতিতে ভোটের প্রচারণায় রোড শো করার অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থী ও অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। এ ঘটনায় পশ্চিমবঙ্গের বেহালা পশ্চিমে পর্ণশ্রী থানায় তার বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হচ্ছে।

    পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম জানায়, ভোটের আগে বেহালায় শেষদিনের প্রচারে বেরিয়ে বাধা পেয়ে মেজাজ হারান শ্রাবন্তী। অভিনেত্রীর দাবি, আগেই অনুমতি চেয়েছিলেন, কিন্তু তা দেওয়া হয়নি। ইচ্ছাকৃতভাবে বারবার বিজেপিকে প্রচার করা থেকে আটকানো হচ্ছে। কলকাতা ও শহরতলি, সব জায়গাতেই বাধার মুখে পড়তে হচ্ছে বিজেপি প্রার্থীদের।

    পুলিশ বলছে, একাধিক কারণেই শ্রাবন্তীর রোড শোয়ের অনুমতি দেওয়া হয়নি। বিনা অনুমতিতে ভোটের প্রচার করায় শ্রাবন্তীর বিরুদ্ধে পর্ণশ্রী থানায় এফআইআরও দায়ের করা হচ্ছে।  

    এদিকে এই ঘটনায় চটে যান বিজেপি প্রার্থী শ্রাবন্তী। থানায় গিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তিনি। এ বিষয় নির্বাচন কমিশন রিপোর্ট দিতে বললে তা জমাও পড়েছে বলে জানানো হয়।  

    একদিন পরেই পশ্চিমবঙ্গে চতুর্থ দফার নির্বাচন। প্রথমবার বেহালা পশ্চিম থেকে লড়বেন শ্রাবন্তী। তার প্রতিদ্বন্দ্বী পার্থ চট্টোপাধ্যায়।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ