ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • লালমোহনে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

    লালমোহনে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে এক নারীর আত্মহত্যার ঘটনায় সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় আনন্দ টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক আবদুল হান্নান কে হত্যার হুমকি দিয়েছে ওই নারীর স্বামী ও শশুর। 

    এ ঘটনায় লালমোহন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আবদুল হান্নান। জানা যায়, গত ৫ জানুয়ারি উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও বদরপুর ইউনিয়ন পরিষদের সচিব সিদ্দিকুর রহমানের ছেলে শরীফের স্ত্রী লামিয়া (১৭) গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ওইদিন শরীফের বাড়িতে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। 

    এরই জের ধরে গতকাল মঙ্গলবার রাতে স্থানীয় কর্তারহাট বাজারে সাংবাদিক আবদুল হান্নানকে পেয়ে দেশীয় অস্ত্র নিয়ে মারতে তেড়ে আাসে সিদ্দিকুর রহমান ও তার ছেলে শরীফ। পরে উপস্থিত লোকজনের জন্য কিছু করতে না পারলে সুযোগ পেলেই খুন করা হবে বলে হুমকি দেয় তারা।
     
    এ ঘটনায় বুধবার লালমোহন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন আবদুল হান্নান।  এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক আবদুল হান্নান কে হত্যার হুমকির বিষয়টি অস্বীকার করেন বদরপুর ইউনিয়ন পরিষদের সচিব সিদ্দিকুর রহমান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ