ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • ঝালকাঠি পৌর নির্বাচনে নৌকার জয়

    ঝালকাঠি পৌর নির্বাচনে নৌকার জয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. লিয়াকত আলী তালুকদার পুনরায় নির্বাচিত হয়েছে। তিনি পেয়েছেন ১৭ হাজার ৯৭৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী সতন্ত্র প্রার্থী আফজাল হোসেন রানা পেয়েছেন ৫৯৪ ভোট। 

    এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. হাবিবুর রহমান পেয়েছেন ৪১৫ ভোট। এ পৌরসভায় প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন বেসরকারিভাবে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন। 

    এদিকে সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে রেজাউল করিম জাকির, ২ নম্বর ওয়ার্ডে হাফিজ আল মাহমুদ (বিনাপ্রতিদ্বদ্বিতায়), ৩ নম্বর ওয়ার্ডে এস এম আল আমিন, ৪ নম্বর ওয়ার্ডে মো. কামাল শরীফ (বিনাপ্রতিদ্বদ্বিতায়), ৫ নম্বর ওয়ার্ডে তরুণ কর্মকার (বিনাপ্রতিদ্বদ্বিতায়), ৬ নম্বর ওয়ার্ডে আবদুল কুদ্দুস হাওলাদার, ৭ নম্বর ওয়ার্ডে মো. হুমায়ুন কবির খান, ৮ নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান হাবিল, ৯ নম্বর ওয়ার্ডে হুমায়ুন কবির সাগর। এরা সবাই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে তাছলিমা বেগম,  মালা বেগম ও সাবিনা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ