ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • ভোট শান্তিপূর্ণ হয়েছে : ইসি সচিব

    ভোট শান্তিপূর্ণ হয়েছে : ইসি সচিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রথম ধাপে দেশের ২০৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ নিয়ে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, দু-একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন কেন্দ্রে করে প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে দু’জন নিহতের ঘটনা ঘটেছে। কোনো মৃত্যুই কাম্য নয়।

    আজ সোমবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, আজ সারা দেশে শান্তিপূর্ণভাবে লক্ষ্মীপুর-২ শূন্য আসন, দু’টি পৌরসভা ও প্রথম পর্যায়ের ২০৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

    তিনি আরো বলেন, নির্বাচন কমিশন থেকে সারা দেশে অনুষ্ঠিত নির্বাচন মনিটরিং করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মিডিয়ায় যেসব খবর প্রচারিত হয়েছে তার ওপর ভিত্তি করেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    স্থগিত থাকা নির্বাচন ঈদের আগে অনুষ্ঠিত হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, কমিশন এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। পরবর্তী সভায় এ বিষয়ে আলোচনা করা হবে।

    উল্লেখ্য, ইউপি নির্বাচনে কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়েছে। এতে দু’জন নিহত হয়েছেন। ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কেন্দ্রের বাইরে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হন। এ ছাড়া বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জালভোট দেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ