ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট

    মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৩ নম্বর মিরুখালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি আবু হানিফ খানের ঘরে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। 

    গতকাল শনিবার দিবাগত গভীর রাতে ডাকাত সদস্যরা তার হারজী গ্রামের বাড়ির বিল্ডিংয়ের গ্রীল কেটে ঘরে পবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২ লাখ টাকা ও ১৪ ভরি স্বর্ণ লুটে নেয়।

    ইউপি চেয়ারম্যান আবু হানিফ খান জানান, ৫-৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বিল্ডিংয়ের জানালার গ্রীল কেটে ঘরে নিচতলায় থাকা তার মা ও বাবাকে অস্ত্রের মুখে জিম্মি করে। 

    এরপর স্ট্রীলের আলমারী, সুকেজ ভেঙে সকল মালামাল তছনছ করে নগদ ২ লাখ টাকা ও ১৪ ভরি স্বর্ণ লুটে নেয়। গতকাল রোববার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার এবং ওসি ঘটনাস্থল পরির্শন করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

    মঠবাড়িয়ার থানার ওসি শফিকুল ইসলাম বলেন, এটা চুরির ঘটনা।  ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ