ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • বেইলি রোডে অগ্নিকাণ্ডে আগুন : নিহত তানজিনা এশা'র পিরোজপুরে দাফন সম্পন্ন

    বেইলি রোডে অগ্নিকাণ্ডে আগুন : নিহত তানজিনা এশা'র পিরোজপুরে দাফন সম্পন্ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকার বেইলি রোডের অগ্নিকান্ডের ঘটনায় ৬ বছরের ছেলেকে বের করে দিয়ে আটকা পড়ে নিহত পিরোজপুরের তানজিনা এশা'র জানাজা শেষে পৌর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। 

    শুক্রবার বিকেলে পিরোজপুরের পুরাতন ঈদগাহ মাঠে জানাজা নামায শেষে তাকে পৌর কবরস্থানে দাফন করা হয়। 

    এর আগে নিহত তানজিনা এশা'র লাশবাহী গাড়ী দুপুর ৩টার দিকে পিরোজপুরের নড়াইলপাড়া বাসা আসলে কান্নায় ভেঙ্গে পড়ে স্বজনরা। 

    এসময় তার ৬ বছরের পুত্র আরহামের চিৎকারে পরিবেশ ভারী হয়ে ওঠে। তানজিনা এশা পিরোজপুর পৌর শহরের নড়াইলপাড়া এলাকার নাদিম আহমেদ এর স্ত্রী ও মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ ওমর ফারুক এর বোনের মেয়ে। 

    তানজিনা এশা ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরিরত ছিলেন। পরিবারের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে ছেলের কাচ্চি খাওয়ার আবদার রক্ষা করতে ঢাকার বেইলী রোডের কাচ্চি ভাই এর রেষ্টুরেন্টে ছেলে ও স্বজনদের নিয়ে যায় এশা। ৬ বছরের একমাত্র ছেলে আরহামকে বের করে দিয়ে নিজের বের হওয়ার আগেই বিষ্ফোরণে দগ্ধ হয়ে মারা যায় তানজিনা এশা। 

    একমাত্র ছেলে আরহাম কাচ্চি খাওয়ার আবদার করলে মা সেই আবদার রক্ষা করতে রেস্টুরেন্টে গিয়েছিলো। আগুনের ঘটনা ঘটলে ছেলে ও স্বজনদের বের করে দিলেও নিজে আর বের হতে পারেনি। বিস্ফোরণে মৃত্যু হয়েছে তানজিনা এশার। তানজিনা এশার মৃত্যুতে অনেকটাই শোকে স্তব্ধ পৌর শহরবাসী।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ