ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • জায়েদ খানের বিয়ের খবর, নারী ভক্তদের চোখে জল

    জায়েদ খানের বিয়ের খবর, নারী ভক্তদের চোখে জল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চিত্রজগতের আলোচিত ও সমালোচিত নায়ক জায়েদ খান বিয়ে করতে যাচ্ছেন, এমন একটি খবর প্রচার হয়েছে বেশকিছু গণমাধ্যমে। আর এ খবর পেয়েই কান্নায় বুক ভাসাচ্ছেন জায়েদের নারী ভক্তরা। 

    যদিও ঘটনাটি একেবারে মিথ্যে নয়। সম্প্রতি একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন জায়েদ খান। যেটির শুট করা হয়েছে কক্সবাজারের আন্তর্জাতিক মানের একটি হোটেলে। এই বিজ্ঞাপনে জায়েদ খানের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা জলি। 

    বিজ্ঞাপনে গল্পটা এমন— বিয়ে করেছেন জায়েদ খান। নতুন বউকে নিয়ে কোথায় যাবেন হানিমুনে? বউয়ের প্রথম পছন্দ কক্সবাজার। তাই বাধ্য বরের মতো জায়েদ খানও বউকে নিয়ে ছুটলেন বিশ্বের সবচেয়ে বড় সমুদ্রসৈকতে। নতুন বউকে নিয়ে উঠে গেলেন আন্তর্জাতিক মানের হোটেল রামাদার প্রেসিডেন্টসিয়াল স্যুইটে। 

    ব্যস! এটি কেন্দ্র করেই বেশ কিছু গণমাধ্যমে সংবাদ প্রচার হলো— বউ নিয়ে হানিমুনে গেছেন জায়েদ খান, যা দেখেই নাকি ঘুম উড়েছে জায়েদ খানের নারী ভক্তদের। একের পর এক মেসেজ দিয়ে যাচ্ছেন অভিনেতাকে। 

    নিজের এই মধুর বিড়ম্বনার খবর জানিয়েছেন জায়েদ খান নিজেই। তার ভাষায়— বিজ্ঞাপনের এই খবর প্রকাশের পর থেকেই মেয়েরা কান্নাকাটি শুরু করেছে। একের পর এক মেসেজ দিয়ে যাচ্ছে।

    জায়েদ খান সাংবাদিকদের জানিয়েছেন, এই বিজ্ঞাপনের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর থেকেই আমার ইনবক্স ভর্তি হয়ে গেছে মেয়েদের মেসেজে। আরে বাবা, তোমরা তো পুরো খবরটা পড়বে! শুধু শিরোনাম পড়েই এই কান্নাকাটি।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ