ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ডলারের দাম কমায় বেড়েছে সোনার দাম

    ডলারের দাম কমায় বেড়েছে সোনার দাম
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে। মূলত ডলারের দাম কমায় সোনার দামে সামান্য পতন হয়েছে। তাছাড়া মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ায় সেফ হ্যাভেনে চাহিদা বেড়েছে।

    শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি শূন্য দশমিক এক শতাংশ বেড়ে দুই হাজার ২৬ দশমিক ২০ ডলার হয়েছে। মার্কিন গোল্ডের দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে দুই হাজার ৩৬ দশমিক ১০ ডলার হয়েছে।

    কোয়ান্টিটেটিভ কমোডিটি রিসার্চ বিশ্লেষক পিটার ফার্টিগ বলেন, এই সপ্তাহে মার্কিন ডলারের সূচক কিছুটা কমেছে। এটি সোনার মূল্য সামান্য বাড়ার অন্যতম কারণ।


    গত দুই মাসের মধ্যে ডলারের দাম নিম্নমুখী। ফলে সোনা কেনার ক্ষেত্রে বিদেশি ক্রেতাদের কম খরচ করতে হচ্ছে।

    অন্যদিকে জ্বালানি তেলের দাম কমেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার অন্তত আরও দুই মাসের মধ্যে কমাবে না এমন ইঙ্গিত মেলায় তেলের দাম কমেছে।


    শুক্রবার বিকেলের দিকে ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩৫ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ কমে ৮২ দশমিক ৩২ ডলারে দাঁড়িয়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ১ দশমকি ৩৫ ডলার বা ১ দশমিক ৭ শতাংশ কমে ৭৭ দশমিক ২৬ ডলারে দাঁড়িয়েছে।

    সূত্র: রয়টার্স


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ