ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

Motobad news

বাড়িতে ডিম থেকে ফুটেছে ১৩৫ সাপ, বন বিভাগে হস্তান্তর

বাড়িতে ডিম থেকে ফুটেছে ১৩৫ সাপ, বন বিভাগে হস্তান্তর
ছবি: সংগৃহীত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

হবিগঞ্জে জীববৈচিত্র্য ফেডারেশনের উদ্যোগে ১৩৫টি সাপ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সদর উপজেলার ভাদৈ এলাকায় অবস্থিত বন বিভাগের অফিসে এগুলো হস্তান্তর করা হয়। সাপগুলো গ্রহণ করেন প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ অফিসার মাহমুদ হোসেন।

রেঞ্জ অফিসার মাহমুদ হোসেন জানান, সাপ বেশী হওয়ায় এগুলো রেমা-কালেঙ্গা, সাতছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকাসহ বিভিন্ন বনে অবমুক্ত করা হবে। হবিগঞ্জ জীববৈচিত্র্য ফেডারেশনের জেলা শাখার সদস্য পরিবেশকর্মী রবি কস্তার বাড়িতে প্রায় এক মাস সাপের ডিম ও পরে বাচ্চা হয়।

১৩৫টি ডিম থেকে ১৩৫টি বাচ্চা ফুটে। পরবর্তীতে সাপগুলো বড় হলে এগুলো অবমুক্ত করার জন্য নিয়ে আসা হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন