ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

Motobad news

ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের মৃত্যুতে শোক

ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের মৃত্যুতে শোক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল মহানগর বিএনপির সদস্য মাহফুজ মিনার এবং মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমানের বড় ভাই ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা (দক্ষিণ) ও মহানগরের নেতৃবৃন্দ।

এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) মো. সাহাবুদ্দিন সরদার অনিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই শোক জানানো হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন