ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • মঠবাড়িয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে মাঠ দাবিয়ে বেড়াচ্ছেন দুই প্রার্থী

    মঠবাড়িয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে মাঠ দাবিয়ে বেড়াচ্ছেন দুই প্রার্থী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসির তপসীল ঘোষণা অনুযায়ী সব কিছু ঠিকঠাক থাকলে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে আগামী ৪ মে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হবার পরক্ষণে এ ঘোষণা আসলে একটা স্বস্তির বার্তা বয়ে আনে সাধারণ মানুষের মনে। 

    উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভব্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও তাঁদের সমর্থকরা নির্বাচনী মাঠ চষতে শুরু করেছেন।

    এখন পর্যন্ত চেয়ারম্যান পদে দু’জন প্রার্থীর নাম শোনা যায় এবং মাঠে বিরামহীন কাজ করতে দেখা গেছে। তারা হলেন, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ ও বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি বাইজিদ আহম্মেদ খান। 

    যেহেতু এখানকার নির্বাচন প্যানেল ভিত্তিক, তাই ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণা তেমন একটা চোখে পরে না।

    বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বললে, তারা তাঁদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করবেন বলে জানান। তবে একটি বিষয় স্পষ্ট হয়ে গেছে মঠবাড়িয়ার অতীত ও বর্তমান বিষয়ের ওপর বিবেচনা করে যাকে সব সময় জনসাধারণ কাছে পায় এরকম একজন যোগ্য ব্যাক্তিকে ভোট দিয়ে বিজয়ী করবেন।

    বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, আমার ভাই কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুর রহমানকে মঠবাড়িয়ার মানুষ বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান হিসেবে বিজয়ী করেছিলেন। তার শালিস ব্যবস্থা ও ন্যায় বিচারে খুশি হয়ে সর্বস্থরের মানুষ গত উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে বিজয়ী করেন। 

    গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আশরাফুর রহমানকে নৌকার মনোনয়নও দিয়েছিলেন। সরকারী সিদ্ধান্তে আশরাফুর রহমানকে বসিয়ে দেয়া হয়। আমার বড় ভাই শামীম শাহনেওয়াজ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ছিলেন। আশরাফুর রহমানের প্রতি জনগনের ভালবাসা ও বিগত সাড়ে ৪ বছরের সর্বস্তরের মানুষের প্রতি আমার ভালবাসার প্রতিফলন হিসেবে, শামীম শাহনেওয়াজ কে বিপুল ভোটে বিজয়ী করেন। 

    আমারা জনসাধারণের ভালমন্দ কথার গুরুত্ব দেই। মানুষ আমাদের ভালবাসে। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মঠবাড়িয়ার সর্বাস্তরের মানুষ আমাকে পুণরায় ভোট দিয়ে বিজয়ী করবেন, ইনশাল্লাহ।

    ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি বাইজিদ আহম্মেদ খান বলেন, আমি নতুন প্রার্থী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে সকলকে নিয়ে কাজ করতে চাই।

    উল্লেখ্য, এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ২৩ হাজার ৪৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৯৬৭ জন। মহিলা ভোটার ১ লাখ ১০ হাজার ৪৭৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ