ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • শ্বশুরকে দাফন করতে গিয়ে জামাতার মৃত্যু

    শ্বশুরকে দাফন করতে গিয়ে জামাতার মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে শ্বশুরকে দাফন করতে গিয়ে জামাতা রবিউল ইসলাম শেখের (৩০) মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাতা রবিউল শেখ উপজেলার ভাইজোড়া গ্রামের মরহুম জালাল শেখের ছেলে।

    নিহতের মা মালেকা বেগম বলেন, বুধবার দুপুরে শ্বশুর ফজর আলীর (৬৫) মৃত্যু হয়। তাকে দাফনের জন্য প্রস্তুত করতে বিকেল সাড়ে ৩টার দিকে জামাতা রবিউল স্থানীয় বাজারে কাপড় নিয়ে ফিরে আসার সময় পা পিছলে রাস্তার ওপর পড়ে যান। স্থানীয়রা তাকে সেখানে পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শিমুল কৌশিক সাহা বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে তার শরীরে কোনো আঘাতের বা ক্ষত চিহ্ন পাওয়া যায়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ