ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • স্বরূপকাঠিতে পাগলা কুকুরের কামড়ে আহত ১৭

    স্বরূপকাঠিতে পাগলা কুকুরের কামড়ে আহত ১৭
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের স্বরূপকাঠিতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ ১৭ জন আহত হয়েছে। গতকাল বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে ওই ঘটনা ঘটে। 

    আহতরা হলো উপজেলার বালিহারী গ্রামের দুলাল (৬০), জাফর (৬৫), ফাহিমা (১৭), সাদমান (৩), খালেদা বেগম (৪৫), সিনথিয়া (১৮), অনিক (১৩), সাইদুর রহমান (৪৫), সায়ন (১১), মুকুল বেগম (২৫), সেহাংগলের তায়েবা বেগম (৬০), সারেংকাঠির শর্মি (১৫), চিলতলার আরিয়ান শাহ (২১), সোহাগদলের পারভীন বেগম (৩৯)।

    স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, উপজেলার বালিহারি, সেহাংগল, চিলতলা, সোহাগদল ও সারেংকাঠি গ্রামের লোকজন পাগলা কুকুরের কামড়ের শিকার হয়।

    আহতদের মধ্যে ১৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। গুরুতর আহত দুলালকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা চিকিৎসা (শেবাচিমে) মেডিক্যালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া বলেন, কুকুরের আক্রমণে আহত ১৩ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

    গুরুতর আহত দুলালকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে। সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকাসহ হাট-বাজারে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ