ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • কারাগারে রাশিয়ার বিরোধী নেতা নাভালনির মৃত্যু

    কারাগারে রাশিয়ার বিরোধী নেতা নাভালনির মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ায় আলোচিত বিরোধী নেতা আলেক্সি নাভালনি মারা গেছেন। কারাগারে তার মৃত্যু হয়েছে। এর আগে রাশিয়ার একটি আদালত তাকে ১৯ বছরের কারাদণ্ড দেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

    প্রিজন সার্ভিসের বরাত দিয়ে বলা হয়, কারাগারে হাঁটাহাঁটির সময়ে নাভালনি অসুস্থ বোধ করেন এবং এক পর্যায়ে অজ্ঞান হয়ে যান। এসময় অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম চলে আসে। ঘটনার পরপরই চিকিৎসকরা তার মৃত্যুর কথা জানান। তবে ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয়।


    নাভালনি মস্কো থেকে প্রায় এক হাজার নয়শ কিলোমিটার উত্তর-পূর্বে খার্পের আইকে-৩ পেনাল কলোনিতে ছিলেন।


    এটি পোলার উলফ নামে পরিচিত। মস্কোর উত্তর-পূর্বাঞ্চল থেকে ১ হাজার ৯০০ কিলোমিটার (১২০০ মাইল) দূরে ওই কারাগারের অবস্থান।

    পোলার উলফ নামের নতুন কারাগারটিকে রাশিয়ার সবচেয়ে ভয়াবহ কারাগার বলে মনে করা হয়। সেখানে আটক অধিকাংশ বন্দিই গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন।

    রাশিয়ায় নাভালনিকেই একমাত্র বিরোধী নেতা বলে মনে করা হতো, যিনি সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিতে রাশিয়াজুড়ে বিপুল সংখ্যক মানুষকে একত্রিত করতে সক্ষম ছিলেন। ২০২০ সালে তাকে সাইবেরিয়ায় বিষ প্রয়োগ করা হয়েছিল। তবে সে যাত্রায় অল্পের জন্য বেঁচে যান তিনি। সে সময় পশ্চিমা দেশগুলো জানায় যে, তার ওপর স্নায়ুবিক এজেন্ট প্রয়োগ করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ