ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • নেছারাবাদে চোরাই ৪ ট্রলারসহ গ্রেপ্তার ১ 

    নেছারাবাদে চোরাই ৪ ট্রলারসহ গ্রেপ্তার ১ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নেছারাবাদে চারটি চোরাই ট্রলারসহ সাইদুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার দৈহারি ইউনিয়নের গণকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

    সাইদুরের বাড়ি নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে। তাঁকে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেন নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) এইচ এম শাহীন। 

    তিনি বলেন, সাইদুরের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দিয়ে বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

    পুলিশ জানায়, মঙ্গলবার রাতে স্থানীয় পাটিকেলবাড়ীতে সাব-ইন্সপেক্টর ওয়ালিদ হোসেন ফোর্স নিয়ে টহলরত ছিলেন।

     এ সময় গোপন সংবাদে জানতে পারেন, দৈহারী ইউনিয়নের গণকপাড়া গ্রামের স্টিল ব্রিজের নিচে চোরাই ট্রলার বিক্রি হচ্ছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে একটি স্টিলবডির ট্রলারসহ সাইদুর রহমানকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর একজন সহযোগী পালিয়ে যান। পুলিশ সাইদুরকে থানায় নিয়ে গেলে জিজ্ঞাসাবাদে জানতে পারেন, পলাতক সহযোগীর নাম আইয়ুব সরদার। আইয়ুব বানারীপাড়া থানার আশ্রাফ সরদারের ছেলে। 

    ওসি শাহীন বলেন, সাইদুরকে জিজ্ঞাসাবাদের পর তাঁর জিম্মায় থাকা আরও তিনটি স্টিলবডির ট্রলার উদ্ধার করা হয়েছে। 

    ধারণা করা হচ্ছে, সাইদুর ও আইয়ুব সংঘবদ্ধ ট্রলার চোরাই কারবারি। তাঁরা ধারাবাহিক ট্রলার চুরি করে বিক্রি করেন। 

    জব্দ করা ট্রলার চারটির আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ টাকা। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আদালতে রিমান্ডের আবেদন করবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ