ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • মঠবাড়িয়ায় খাল দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন

    মঠবাড়িয়ায় খাল দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের প্রাণকেন্দ্রর প্রবহমান খালের দুই তীরের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ ও শহরের পরিবেশ সুরক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

    বুধবার মঠবাড়িয়া প্রেস ক্লাবের উদ্যোগে শহরেরর শহীদ মিনার সম্মূখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় গণমাধ্যম কর্মী, সুশীল সমাজ, শিক্ষক ও রাজনীতিকরা অংশ গ্রহণ করেন।

    প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা সাবেক কমাণ্ডার বাচ্চু আকন, সংস্কৃতিজন সাংবাদিক শিবু সাওজাল, সাবেক পৌর কাউন্সিলর মোতালেব হোসেন মধু, প্রবীন সাংবাদিক জাহিদ উদ্দিন পলাশ, আবদুস সালাম আজাদী, রোকনুজ্জামান শরীফ, সাইদুল হক খান, দেবদাস মজুমদার, আবুল কালাম আজাদ ও ইসরাত জাহান মমতাজ প্রমুখ।

    সমাবেশে বক্তারা বলেন, মঠবাড়িয়া পৌর শহর প্রথম শ্রেণীর হলেও শহরের পরিবেশ চরম বিপন্ন। অবৈধ দখলদারদের কব্জায় শহরের প্রাণকেন্দ্রের প্রবহমান খাল দখল দূষণে নব্যতা হারিয়েছে। 

    শহরের ফুটপাত অবৈধ দখলদারদের কবলে পড়ায় শহরের জানজটে নাগরিক চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। 

    এমন অবস্থায় স্থানীয় প্রশাসন এসব অবৈধ দখলদারদের উচ্ছেদের চেষ্টা শুরু করলে একটি কুচক্রি মহল এ অভিযান ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছে। সমাবেশে পরিবেশ ও জনস্বার্থে শহরের সকল অবৈধ দখল উচ্ছেদের দাবি জানানো হয়। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ