ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • পিরোজপুরে জাল দিয়ে মাছ ধরায় ৩ জেলের জরিমানা

    পিরোজপুরে জাল দিয়ে মাছ ধরায় ৩ জেলের জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে অভিযানে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় তিন জেলেকে আটক করে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিন হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।

    রোববার নাজিরপুরে ও কাউখালীতে অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বায়েজিদুর রহমান এ জরিমানা করেন।

    আটকরা হলেন, চিরাপাড়া গ্রামের জের আলীর ছেলে সজীব (১৮), বড় বিড়ালজুরি গ্রামের ইদ্রিস খন্দকারের ছেলে সাইফুল ইসলাম (৪৭) ও সোনাকুর গ্রামের খলিল শেখের ছেলে পারভেজ শেখ (২০)।  

    জানা গেছে, রোববার কাউখালীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করায় তিন জেলেকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলেদের কাছ থেকে তিন হাজার মিটার কারেন্ট জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা।  

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিশেষ কম্বিং অপারেশনের অংশ হিসেবে রোববার সকাল ৯টার দিকে কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর চিরাপাড়া নদীতে অভিযান পরিচালনা করেন। এ সময় তিন হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ তিন জেলেকে আটক করা হয়।

    পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে এক জেলেকে দুই হাজার টাকা ও দুই জেলেকে পাঁচ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় নৌপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

    উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, নদীতে মাছ শিকারে কারেন্ট জাল ব্যবহার সম্পূর্ণ অবৈধ। এ জালের বিরুদ্ধে মৎস্য অফিসের উদ্যোগে প্রশাসনের সহায়তায় ওই অভিযান পরিচালনা করা হয়।

    নাজিরপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মণ্ডল জানান, উপজেলার কালিগঙ্গা ও বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট বাঁধা জাল ও চরপাঠা জাল জব্দ করা হয়। 

    আটককৃত ওই সব জালের মূল্য প্রায় আড়াই লাখ টাকা। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ