ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে ব্লেড টিয়ে কুপিয়ে জখম, প্রধান আসামি গ্রেপ্তার

    মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে ব্লেড টিয়ে কুপিয়ে জখম, প্রধান আসামি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুল ছাত্রীর দুই গালে ধাড়ালো ব্লেড দিয়ে ক্ষত-বিক্ষত করার প্রধান পলাতাক আসামি সাব্বির (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

    মঠবাড়িয়া থানা পুলিশ র‌্যাব-৭ এর সহযোগিতায় চট্টগ্রাম পতেঙ্গা এলাকা থেকে গতকাল শনিবার সকালে তাকে গ্রেপ্তার করে মঠবাড়িয়া থানা পুলিশ। 

    গ্রেপ্তারকৃত সাব্বির উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামের মহারাজ হাওলাদারের ছেলে। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঠুটাখালী গ্রামের সৌদি প্রবাসীর মেয়ে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রীকে সাব্বির দীর্ঘ দিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। 

    এতে ওই ছাত্রী রাজি না হওয়ায় গত ২৬ নভেম্বর রোববার পরীক্ষা শেষে দুপুরে বাড়ি ফেরার পথে বখাটে সাব্বির ও তার সহযোগী কথার ছলে ওই ছাত্রীর পথরোধ করে। এক পর্যায় সাব্বির হাতে থাকা ব্লেড দিয়ে ওই ছাত্রীর গালে পোচ দিয়ে ক্ষত-বিক্ষত করে পালিয়ে যায়। পরে সহপাঠি ও স্থানীয়র ছত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। ঐ দিন রাতেই গুরুতর আহত ওই ছাত্রীর মা বাদি হয়ে সাব্বির হাওলাদারের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। এঘটনার পরেই সাব্বির আত্মগোপনে যায়। 

    এদিকে সাব্বিরকে গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবিতে গত ৩০ নভেম্বর বৃহস্পতিবার মানববন্ধন করেছিলেন বড়মাছুয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক অভিভাবকরা।

    মঠবাড়িয়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সাব্বিরকে র‌্যাবের সহযোগিতায় গ্রেপ্তার করে শনিবার রাতেই থানায় আনা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা  হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ