ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • পিরোজপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ল ৩ বসতঘর

    পিরোজপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ল ৩ বসতঘর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের দুর্বৃত্তদের দেওয়া আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোর রাতে জেলার সদর উপজেলার শারিকতলা-ডুমুরিয়া ইউনিয়নের পশ্চিম ডুমরিতলা গ্রামে এ ঘটনা ঘটে।

     
    স্থানীয় ইউপি চেয়ারম্যান আজমীর হোসেন মাঝি বলেন, ওই গ্রামের ভ্যানচালক দিপঙ্কর সাহা কালার আয়ের বকেয়ামাত্র উৎস তার ভ্যানটিসহ ঘর, ওই বাড়ির মৃনাল কান্তি সাহা ও সুকান্ত সাহার ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

    ভুক্তভোগী ভ্যানচালক দিপঙ্কর সাহা কালা জানান, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ঘরের ভেতর আগুন দেখতে পেয়ে ডাক-চিৎকার দেন। ঘরের ভেতর থাকা সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের পাশের মন্দিরসহ আত্মীয় মৃনাল কান্তি  সাহা ও সুকান্ত সাহার ঘর পুড়ে সব কিছু ছাই হয়ে গেছে। কয়েকদিন আগেও তাদের ঘরে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ বিষয়ে তখন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

    পিরোজপুর জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মাদ শরীফুল ইসলাম সরেজমিন পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার আশ্বাস দেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ