ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
  • ফ্লোরিডায় প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ২

    ফ্লোরিডায় প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি ব্যক্তিগত প্লেন বিধ্বস্ত হয়েছে। প্লেনের ইঞ্জিনে ত্রুটির কারণে ঘটনাটি ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্লেন বিধ্বস্ত হয়ে দুজন নিহত হয়েছেন। প্লেনটি হাইওয়েতে বিধ্বস্ত হয়।

    প্লেনটি ওহাইও স্টেট ইউনিভার্সিটি এয়ারপোর্ট থেকে যাত্রা করেছিল।

    ফেডারেল বিমান চলাচল সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, প্লেনটি বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০ মডেলের। ঘটনার সময় সেটিতে ছয় আরোহী ছিল। নেপলেস নামে ছোট একটি শহরের কাছে স্থানীয় সময় বেলা ৩টা ১৫ মিনিটে প্লেনটি বিধ্বস্ত হয়।

    বিমানবন্দরের মুখপাত্র রবিন কিং এক বিবৃতিতে জানান, নেপলস মিউনিসিপ্যাল ​​এয়ারপোর্টে অবতরণের নির্ধারিত সময়ের দুই মিনিট আগে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান, তিনি প্লেনটির দুটি ইঞ্জিনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। প্লেনটিকে জরুরি অবতরণের অনুরোধ করেন। প্রায় সঙ্গে সঙ্গেই ট্রাফিক কন্ট্রোলার অবিলম্বে প্লেনটিকে অবতরণের ব্যবস্থা করেন। কিন্তু এ সময় পাইলট প্লেনটিকে রানওয়েতে অবতরণ করতে পারছেন বলে জানান।

    এরপর তিনি প্লেনটিকে ইন্টারস্টেট ৭৫ (হাইওয়ে) এ অবতরণ করানোর চেষ্টা করেন। পর মুহূর্তেেই বিস্ফোরণটি ঘটে। এ ঘটনায় ছয় আরোহীর মধ্যে তিনজন প্রাণে বেঁচে গেছেন। যে হাইওয়েতে প্লেনটি বিধ্বস্ত হয় সেটিতে কোনো গাড়ি সে সময় ছিল কিনা বা কোনো গাড়ির আঘাত পেয়েছিল কিনা সেটি তদন্ত করা হচ্ছে।

    ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ট এ ঘটনায় তদন্ত শুরু করেছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ