ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • মারা গেছেন বলিউড অভিনেত্রী পুনম পান্ডে

    মারা গেছেন বলিউড অভিনেত্রী পুনম পান্ডে
    অভিনেত্রী পুনম পান্ডে। ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউডের আলোচিত ও বিতর্কিত অভিনেত্রী পুনম পান্ডে আর নেই! শুক্রবার (২ ফেব্রুয়ারি) তার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর খবর জানানো হয়েছে। মাত্র ৩২ বছর বয়সে ক্যানসারে প্রাণ হারিয়েছেন বলিউডের আলোচিত এই অভিনেত্রী। খবর এনডিটিভি।

    সংবাদমাধ্যমটি জানায়, জরায়ু ক্যানসারে প্রাণ হারিয়েছেন তিনি। ইনস্টাগ্রামের ওই পোস্টে বলা হয়েছে, ‘আজ সকালটা আমাদের জন্য কঠিন। আপনাদের গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় পুনমকে সার্ভিকাল ক্যানসারে হারিয়েছি।’

    তপুনম পান্ডে ম্যানেজার পারুল চাওলা জানিয়েছেন, ‘কিছুদিন আগে পুনমের ক্যানসারে ধরা পড়েছিল এবং এটি শেষপর্যায়ে ছিল। তিনি উত্তর প্রদেশে তার নিজ শহরে ছিলেন এবং শেষকৃত্য সেখানেই হবে।’


    এদিকে পুনমের মৃত্যুর খবরে দুঃখ প্রকাশ করছেন অসংখ্য অনুরাগী। সামাজিক মাধ্যমে এখন শুধুই পুনমের বিষয়ে আলোচনা চলছে। শোক প্রকাশ করছেন বলিউড তারকারাও।

    ২০১৩ সালে নাশা সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন পুনম পান্ডে। ভোজপুরি, কন্নড় ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। পুনমকে শেষ দেখা গিয়েছিল কঙ্গনা রানাওয়াতের রিয়েলিটি শো লকআপে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ