ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর দেওয়া ৩১৭টি ঘর পেল ভূমিহীন পরিবার

    ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর দেওয়া ৩১৭টি ঘর পেল ভূমিহীন পরিবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    'আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার' এ কর্মসূচির আওতায় দ্বিতীয় পর্যায়ে মুজিববর্ষে ঝালকাঠিতে ৩১৭ পরিবার পেয়েছে জমিসহ একটি করে ঘর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর জমির দলিল ও ঘরের চাবি হস্তারন করে উপজেলা প্রশাসন। 

    এ উপলক্ষে রবিবার সকাল ১১টায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    দ্বিতীয় পর্যায়ে ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ১২টি, রাজাপুরে ৩০টি, নলছিটিতে ৭০ ও কাঁঠালিয়ায় ২০০ ভূমিহীন ও গৃহহীন পরিবার নতুন ঘর পেয়ে খুশি। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ