ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ৬৫ ইউক্রেনীয় যুদ্ধবন্দি নিয়ে রুশ উড়োজাহাজ বিধ্বস্ত

    ৬৫ ইউক্রেনীয় যুদ্ধবন্দি নিয়ে রুশ উড়োজাহাজ বিধ্বস্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার একটি পরিবহন উড়োজাহাজ ইউক্রেনের ৬৫ জন যুদ্ধবন্দি নিয়ে বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে (বাংলাদেশ সময় দুপুর ২টা) ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।

    বুধবার (২৪ জানুয়ারি) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, দুর্ঘটনায় ৬৫ জন যুদ্ধবন্দিই মারা গেছেন। খবর বিবিসির।

    রুশ সংবাদমাধ্যম রিয়া নভোস্তি বলছে, উড়োজাহাজটিতে ওই যুদ্ধবন্দিদের পাশাপাশি ছয়জন ক্রুসহ আরও নয়জন ছিলেন। এরা মারা গেছেন কি না সে বিষয়ে কিছু বলা হয়নি।

    কিয়েভের কিছু সূত্র বলছে, আইওয়ান-৭৬ নামে উড়োজাহাজটি ইউক্রেনীয় বাহিনী ভূপাতিত করেছে।  

    ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফের কার্যালয় বলছে, ওই উড়োজাহাজে রাশিয়ার এস-৩০০ আকাশ প্রতিরক্ষার জন্য মিসাইল নেওয়া হচ্ছিল। তবে তারা যুদ্ধবন্দিদের বিষয়ে কিছু উল্লেখ করেনি।

    বেলগোরোদের আঞ্চলিক গভর্নর ভিয়াশেলভ গ্লাদকভ জানিয়েছেন, তিনি এমন ঘটনার খবর পেয়েছেন। তবে বিস্তারিত আর কিছু জানাননি।

    রিয়া নভোস্তি বলছে, ওই যুদ্ধবন্দিদের ‘বিনিময়ের জন্য’ বেলগোরোদ অঞ্চলে নেওয়া হচ্ছিল।

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, দুর্ঘটনাটির বিষয়ে ক্রেমলিন (প্রেসিডেন্ট ভবন) অবগত। তবে তিনিও বিস্তারিত কিছু আর জানাননি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ