ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৫ হাজার ছাড়াল

    গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৫ হাজার ছাড়াল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ২৫ হাজার ছাড়িয়েছে। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটি বলেছে।

    খবর আল জাজিরার। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ২৫ হাজার ১০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর ইসরায়েলি হামলায় আহত হয়েছেন ৬২ হাজার ৬৮১ জন।  

    স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় ১৭৮ ফিলিস্তিনির প্রাণ গেছে। আর আহত হয়েছেন ২৯৩ জন।  

    ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। পরে ইসরায়েল হামাস শাসিত গাজা উপত্যকায় হামলা শুরু করে। সেই থেকে হামলা চলছেই। মাঝখানে এক সপ্তাহ যুদ্ধবিরতি ছিল।  

    হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জনের প্রাণ গেছে। শুরুতে এ সংখ্যা আরও বেশি বলা হলেও পরে তা কমানো হয়। হামাস ইসরায়েল থেকে দুই শতাধিক লোককে জিম্মি করে। পরে যুদ্ধবিরতির সময় তাদের অনেককে মুক্তি দেওয়া হয়।  

    এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অভিযান-গ্রেপ্তার অব্যাহত রয়েছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ