ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • এবার পাকিস্তান সীমান্তে ইরানি কর্নেলকে গুলি করে হত্যা

    এবার পাকিস্তান সীমান্তে ইরানি কর্নেলকে গুলি করে হত্যা
    কর্নেল হোসেইন আলী জাওয়ানফার /ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলমান উত্তেজনার মধ্যেই এবার পাকিস্তান-ইরান সীমান্তে হোসেইন আলী জাওয়ানফার নামে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক কর্নেলকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) সিস্তান-বেলুচিস্তান প্রদেশের খাশ শহরের সঙ্গে ইরানের প্রাদেশিক রাজধানী জাহেদানের সংযোগ সড়কে ‘সন্ত্রাসীদের’ গুলিতে তিনি নিহত হন।

    ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, সুন্নি মুসলিমদের চরমপন্থি গ্রুপ জইশ আল-আদল এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। এছাড়া কর্নেল জাওয়ানফারের দুই দেহরক্ষীকেও হত্যা করেছে বলে দাবি করেছে জইশ আল-আদল।

    তথ্যগুলো নিশ্চিত করে আইআরজিসির কুদস ঘাঁটি এক বিবৃতি দিয়েছে। ওই বিবৃতির বরাত দিয়ে ইরান ইন্টারন্যাশনাল আরও জানিয়েছে, কুদস ঘাঁটির সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন প্রকল্প পরিদর্শনে প্রদেশের সারাভান সফরে গিয়েছিলেন কর্নেল জাওয়ানফার। 


    এর আগে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পঞ্জগুর গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তাতে দুই শিশুসহ অন্তত চারজন নিহত হয়। ওই হামলার ৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে ইরানে প্রতিশোধমূলক হামলা চালায় পাকিস্তান। তাতে চার শিশুসহ ৯ জন নিহত হয়েছে, যাদের সবাই বিদেশি নাগরিক বলে জানিয়েছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ওয়াহিদী।


    ইরানে হামলার পর এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্পূর্ণরূপে সম্মান করে পাকিস্তান। আমাদের এই অভিযানের একমাত্র উদ্দেশ্য ছিল পাকিস্তানের নিজস্ব নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষা, যা নিয়ে কোনো আপস করা যায় না।


    আবার বিবৃতির শেষ ভাগে বলা হয়েছে, ইরান একটি ভ্রাতৃপ্রতিম দেশ এবং পাকিস্তানের জনগণ ইরানের জনগণের প্রতি অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসা পোষণ করে। সন্ত্রাসবাদের হুমকিসহ অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা সবসময় সংলাপ ও সহযোগিতার ওপর জোর দিয়েছি এবং যৌথ সমাধানের জন্য প্রচেষ্টা চালিয়ে যাবো।


    ইরানের চালানো হামলার বিষয়ে বুধবার (১৭ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছিলেন, পাকিস্তানে চালানো যে বিমান হামলায় দুই শিশু নিহত হয়েছে, তা একটি ‘ইরানি সন্ত্রাসী গোষ্ঠীকে’ লক্ষ্য করে চালানো হয়েছিল।

    এদিকে, মঙ্গলবার চালানো হামলার জেরে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে পাকিস্তান। একইসঙ্গে তেহরান থেকে নিজেদের দূতকে প্রত্যাহার করে নিয়েছে ইসলামাবাদ। এশিয়ার এ দুই প্রতিবেশী দেশ দীর্ঘদিন ধরেই একে অপরের বিরুদ্ধে সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে।

    সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ