ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • বাংলাদেশের নির্বাচনকে ‘বাইরে থেকে’ প্রভাবিত করার চেষ্টা হয়েছিল: রাশিয়া

    বাংলাদেশের নির্বাচনকে ‘বাইরে থেকে’ প্রভাবিত করার চেষ্টা হয়েছিল: রাশিয়া
    রাশিয়ারাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘বাইরে থেকে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল’ বলে অভিযোগ তুলেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে এই অভিযোগ করেন।

    শুক্রবার (১২ জানুয়ারি) ঢাকায় রাশিয়ান দূতাবাসের ফেরিভায়েড ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করা হয়। মারিয়া জাখারোভা বলেন, ‘নির্বাচন সফলভাবে সম্পন্ন করায় বাংলাদেশের জনগণকে আমরা অভিনন্দন জানাতে চাই। তবে কিছু বিরোধী রাজনৈতিক দল দুঃখজনকভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ থেকে বিরত ছিল। বাইরে থেকেও নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল। আমরা গত বছরের ২২ নভেম্বর এবং ১৫ ডিসেম্বরও বিষয়টি উল্লেখ করেছি। ’

    রাশিয়া এর আগে গত ২২ নভেম্বর ও ১৫ ডিসেম্বরও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ আনে। তারা দাবি করে, ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সরকারবিরোধী আন্দোলনের পরিকল্পনার বৈঠকে অংশ নিয়েছিলেন। যদিও মস্কোর এসব দাবি নাকচ করে দেয় যুক্তরাষ্ট্র।

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘কিছু দলের বর্জন ও বিদেশ থেকে হস্তক্ষেপ করার পরিস্থিতিতে ভোটারদের স্বাধীনভাবে মতপ্রকাশের জন্য প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করায় বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করা উচিত। রাশিয়াসহ স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বাংলাদেশের ওই নির্বাচনের বৈধতা ও গৃহীত মান পূরণ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ’

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘নির্বাচনের ফলাফলের ভিত্তিতে গত ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকার গঠিত হয়। শেখ হাসিনা আগেও এই পদে ছিলেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ান ফেডারেশন সরকারের চেয়ারম্যান মিখাইল মিশুস্টিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। ’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ