ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • কলাপাড়ায় আরও ১১০ ভূমি ও গৃহহীন পরিবার পাচ্ছে সেমিপাকা ঘর 

    কলাপাড়ায় আরও ১১০ ভূমি ও গৃহহীন পরিবার পাচ্ছে সেমিপাকা ঘর 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় মুজিববর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে ১১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার সেমি পাকা ঘর পাচ্ছে। এসব পরিবারকে জমি ও গৃহ প্রদানের পাশাপাশি জমির খতিয়ান ও সনদ প্রদান করা হবে। সুবিধাভোগী পরিবারের মধ্যে বিনামূল্যে গভীর নলকূপ এবং বিদ্যুত সংযোগ প্রদান করার কাজ চলছে। 

    এসব ঘর বরাদ্দ মাননীয় প্রধানমন্ত্রী রবিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এক প্রেসব্রিফিং এ এসব তথ্য নিশ্চিত করেন। ভিডিও কানফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এসব ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। 

    এছাড়া প্রথম পর্যায়ে কলাপাড়ায় গৃহহীন ও ভূমিহীন ৪৫০টি পরিবারকে ঘর ও ভূমি প্রদান করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ