ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • এবার সেনা সদর দফতরে হামলা মামলায় গ্রেফতার ইমরান খান

    এবার সেনা সদর দফতরে হামলা মামলায় গ্রেফতার ইমরান খান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এবার পাকিস্তানের সেনা সদর দফতরে (জিএইচকিউ) হামলা মামলায় গ্রেফতার হলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খান।

    সাইফার মামলায় ইমরানের মুক্তির পরোয়ানা জারি হওয়ার পরপরই তাকে জিএইচকিউ হামলাসহ অন্যান্য মামলায় গ্রেফতার দেখানো হয়।

    সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গত বছরের ৯ মে’র দাঙ্গা সম্পর্কিত মামলাগুলোর শুনানি ভিডিও লিংকের মাধ্যমে অনিুষ্ঠিত হয়। শুনানিতে একাধিক স্টেশন হাউস অফিসার (এসএইচও) উপস্থিত ছিলেন। ইমরান খান বর্তমানে দেশটির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন।

    শুনানির সময় সেনা সদর দফতরে হামলা মামলায় ইমরানের রিমান্ড মঞ্জুর করতে আদালতের কাছে আবেদন করেন এক কর্মকর্তা। পরে বিচারক মালিক ইজাজের সভাপতিত্বে রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী বিশেষ আদালত আইনি যুক্তির সমাপ্তির পর ৯ মে দাঙ্গা সংক্রান্ত ১২টি মামলায় ইমরান খানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    আদালতের সিদ্ধান্তের পর সকল থানার তদন্ত দলগুলোকে আদিয়ালা কারাগারের সীমানার মধ্যে ইমরান খানের জড়িত থাকার বিষয়ে তদন্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে। তবে আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতাকে জেল প্রাঙ্গণ থেকে সরানো যাবে না।

    আদালত আপাতত শুনানি স্থগিত করেছেন এবং আগামী ১১ জানুয়ারির মধ্যে বিস্তৃত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। পরবর্তী শুনানি ১১ জানুয়ারি সকাল ১০টায় আদিয়ালা কারাগার প্রাঙ্গণে হওয়ার কথা রয়েছে।

    এর একদিন আগে অবশ্য অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে মামলার শুনানির জন্য গঠিত বিশেষ আদালত সাইফার মামলায় ইমরান খানের মুক্তির আদেশ জারি করে। ইমরানের মুক্তির আদেশ জারি করে বিচারক আবুল হাসনাত জুলকারনাইন বলেন, সাবেক এই প্রধানমন্ত্রীর জামিন মঞ্জুর করা হয়েছে এবং অন্য কোনও মামলায় আটক না থাকলে তাকে মুক্তি দেওয়া হবে।

    অবশ্য মুক্তির আদেশ থাকা সত্ত্বেও তোশাখানা এবং ১৯০ মিলিয়ন পাউন্ড আল-কাদির ট্রাস্ট কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়ার কারণে ইমরান কারাগারে রয়েছেন।

    উল্লেখ্য, দুর্নীতির মামলায় গত বছরের ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে নাটকীয়ভাবে গ্রেফতার করা হয় ইমরান খানকে। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ