ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • ভোটে হেরে জামানত হারালেন মাহিয়া মাহি

    ভোটে হেরে জামানত হারালেন মাহিয়া মাহি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রচার-প্রচারণায় চমক দেখালেও ভোটযুদ্ধে হেরে গেলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। হারিয়েছেন জামানতও। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে নির্বাচনে অংশ নেওয়া এই নায়িকা পেয়েছেন মাত্র ৯ হাজার ৯টি ভোট। তার আসন থেকে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী। তিনি পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট।

    বলা দরকার, নির্বাচনে কাস্ট হওয়া মোট ভোটের আট ভাগের এক ভাগের কম বা শতকরা হিসেবে সাড়ে বারো শতাংশ ভোটের কম ভোট কোনো প্রার্থী পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। সেই হিসাবে জামানত বাঁচাতে মাহির প্রয়োজন ছিল অন্তত ২৫ হাজার ৫৩৪ ভোটের। কিন্তু এই নায়িকা পেয়েছেন আট ভাগের এক ভাগেরও কম অর্থাৎ ৪.০৯ শতাংশ ভোট।

    গতকাল রবিবার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে ঘোষিত ফলাফলে জানা যায়, এই আসনের ১৫৮ কেন্দ্রের মধ্যে ১৭টি কেন্দ্রে একটিও ভোট পাননি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি।

    নির্বাচনের ফলাফলে দেখা যায়, ৪ লাখ ৪০ হাজার ২১৯ জন ভোটারের এই কেন্দ্রে ভোট দিয়েছেন ২ লাখ ১৯ হাজার ৭৯৩ জন।

    এই আসনে বিজয়ী নৌকা প্রতীকের প্রার্থী ওমর ফারুক চৌধুরীর নিকটম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের গোলাম রাব্বানী পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ