ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • করোনা মোকাবেলায় বিশ্বের শীর্ষে আমরা : প্রতিমন্ত্রী

    করোনা মোকাবেলায় বিশ্বের শীর্ষে আমরা : প্রতিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সারা বিশ্বের মতো বাংলাদেশেও কভিড-১৯ এর প্রভাব পড়েছে। এতে অনেকেই কর্মহীন হয়েছেন। এই দুস্থ ও কর্মহীনদের কল্যাণে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

    আজ শনিবার ঢাকার করাইলে সময় ফাউন্ডেশন ও ফিল্ড ন্যাশন আয়োজিত করোনাকালীন দুস্থ জনগোষ্ঠীর জন্য খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

    প্রতিমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার অত্যন্ত দক্ষতার সাথে কভিড-১৯ মোকাবেলা করে যাচ্ছে। ফলে করোনা মোকাবেলায় আমরা বিশ্বে অন্যতম শীর্ষস্থানে রয়েছি। সরকারের আন্তরিকতার ফলে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীরাও স্বচ্ছন্দে জীবন-যাপন করতে পারছেন। সরকার দুস্থ ও কর্মহীনদের মাঝে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহায়তা প্রদান করেছে। সরকারের পাশাপাশি এক্ষেত্রে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।

    প্রতিমন্ত্রী আরো বলেন, এদেশের প্রতিটি মানুষ নিজের ঘরে বসবাস করবে, স্বচ্ছন্দে বসবাস করবে এই লক্ষ্য নিয়েই সরকার কাজ করে যাচ্ছে। সেদিন আর বেশি দূরে নয় যেদিন এ দেশের প্রত্যেকটি মানুষ উন্নত জীবন যাপন করবে। এ সময় প্রতিমন্ত্রী কভিড-১৯ মোকাবেলায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ