ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সংসদ সদস্য হতে চান অপু বিশ্বাস

    সংসদ সদস্য হতে চান অপু বিশ্বাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পর্দা থেকে রাজনীতির মাঠে শিল্পীদের নাম লেখানোর ইতিহাস পুরনো। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হয়েছেন একাধিক তারকা। অন্যদিকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস।

     

    বৃহস্পতিবার (৪ জানুয়ারি) গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে অপু বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত মহিলা আসন থেকে মনোনয়নপত্র কিনেছিলাম। এবারও মনোনয়ন কিনতে চাই।’

    এ সময় অভিনেত্রী বলেন, ‘সবাই জানেন আমি মনে-প্রাণে আওয়ামী লীগ ধারণ করি। সে কারণেই সংরক্ষিত আসনের মনোনয়ন চাই। আমার বিশ্বাস, এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে।’

    অপু বিশ্বাস বলেন, ‘জণগণের জন্য অবশ্যই কাজ করব, সাংবাদিকদের জন্য আমি অনেক কিছু করতে চাই, যদি সুযোগ পাই। 

    এর আগে সংসদ সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশ করে অপু বলেছিলেন, ‘এবার নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে পরিকল্পনা রয়েছে।

    প্রসঙ্গত, অপু বিশ্বাস দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ সময় পর্যন্ত আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী চিত্রনায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে ঢাকাই সিনেমার চিত্রনায়ক ফেরদৌসকে।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ