ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • কাসেম সোলাইমানির স্মরণসভায় জোড়া বিস্ফোরণে নিহত শতাধিক

    কাসেম সোলাইমানির স্মরণসভায় জোড়া বিস্ফোরণে নিহত শতাধিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইরানে জোড়া বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো আহত রয়েছেন ১৪১ জন। ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত কাসেম সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকী পালনকালে কেরমান প্রদেশে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

    এদিকে এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে চিহ্নিত করেছে ইরানের স্থানীয় কর্মকর্তারা। বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডারের মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে দাবি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে দেশটির জরুরি সার্ভিস বিভাগ।

    এর আগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাজার হাজার মানুষ কেরমান প্রদেশের ‘শহীদ গুলজার’ কবরস্থানের দিকে যাওয়ার পথে ওই বিস্ফোরণ ঘটে।

    প্রথম বিস্ফোরণটি হয় সোলাইমানির সমাধি থেকে ৭০০ মিটার দূরে। দ্বিতীয় বিস্ফোরণটি সমাধি থেকে এক কিলোমিটার দূরে।

    সোলাইমানির কবর জিয়ারতকারীদের পথে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে কেরমানের গভর্নরের রাজনৈতিক ও নিরাপত্তা উপদেষ্টা বলেন, এগুলো গ্যাস বিস্ফোরণ ছিল না কি সন্ত্রাসী হামলা তা এখনো স্পষ্ট নয়। প্রথম বিস্ফোরণের কিছুক্ষণ পরই দ্বিতীয় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

    সূত্র: প্রেস টিভি
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ