ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন
  • প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের উন্নয়নের মাইলফলক সৃষ্টি করেছেন: জাহিদ ফারুক 

     প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের উন্নয়নের মাইলফলক সৃষ্টি করেছেন: জাহিদ ফারুক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-৫ আসনের নৌকা প্রতীকের প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেন, আমরা দক্ষিণাঞ্চলের মানুষ অবহেলিত ছিলাম। প্রধানমন্ত্রী তা উপলব্দি করে এ অঞ্চলে উন্নয়নের মাইলফলক সৃষ্টি করেছেন। পদ্মা সেতুর কারনে আজ মানুষ সকাল বেলা সবজি নিয়ে ঢাকা গিয়ে তা বিক্রি করে বিকালে বরিশালে ফিরে আসে। করেছেন পায়রা বন্দর। 

    রোববার বিকেল ৩টায় রায়পাশা কড়াপুর ইউনিয়নের পপুলার মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

    প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ভোলা থেকে বরিশালে গ্যাস সংযোগের পাইপলাইন স্থাপন কাজ শুরু হয়ে গেছে। এদ্বারা বরিশালে শিল্প কারখানা বাড়বে। বেকারদের কর্মসংস্থান বাড়বে। 

     বরিশাল সদর আসনে নৌকা জয়ী হলে লামচরীতে ইপিজেড নির্মাণ হবে। সেখানে দেশি বিদেশি শিল্প কারখানা হবে। নৌকা মার্কার প্রার্থীরা জয়লাভ করতে না পারলে এসব উন্নয়ন থেমে যাবে। 

    বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সরদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, নৌকা মার্কার নির্বাচনী সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক কেবিএস আহমেদ কবির, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহামুদুল হক খান মামুন, কাউন্সিলর জিয়াউল রহমান বিপ্লব, এনামুল হক বাহার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মাহামুদুর রহমান মধু, রায়পাশা-কড়াপুর ইউপি চেয়ারম্যান শাহারিয়ার কবির বাবুসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

    পরে জাগুয়া ইউনিয়নে আরেকটি নির্বাচনী জনসভায় যোগ দেন নৌকা  প্রতীকের প্রার্থী জাহিদ ফারুক শামীম।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ