ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী
  • গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা

    গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদীতে স্বামীর নির্যাতন সইতে না পেরে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা মহিলা লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং সংরক্ষিত ইউপি সদস্য ৩ কন্যা সন্তানের জননী শিলা আক্তার (৪০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে (শিলা) শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ৮টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

    মৃত শিলা আক্তার আড়ৈলঝাড়া উপজেলার কার্যক্রম নিষিদ্ধ গৈলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও  ৮নম্বর ওয়ার্ডের ই্উপি সদস্য ও সেরাল গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম ওরফে মারুফ সেরনিয়াবাতের  (৪৬) দ্বিতীয় স্ত্রী। 

    তিনি (শিলা) একই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য  ছিলেন।

    মৃত শিলা আক্তারের মা সেরাল গ্রামের ফাতেমা বেগম অভিযোগ করে বলেন, প্রেম করে গত এক বছর পূবে সেরাল গ্রামের ইউপি সদস্য মারুফ সেরনিয়াবাত আমার মেয়ে ৩ কন্যা সন্তানের জননী শিলা আক্তার (৪০)কে বিয়ে করে একই গ্রামের রিপন সরদারের বাসায় ভাড়া থাকতো। বিয়ের পর থেকে কারণে অকারণে  মারুফ সেরনিয়াবাত প্রায়ই মেয়ে শিলাকে মারধর করত। 

    ঘটনার দিন শুক্রবার বিকেল তিনটার দিকে সেরাল গ্রামের ভাড়াটিয়া বাসায় বসে মেয়ে জামাতা মারুফ শিলাকে অমানুষিক নির্যাতন করে। নির্যাতন সইতে না পেরে শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে শিলা ভাড়াটিয়া বাসায় ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।  আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

    মৃত শিলা আক্তারের বড় ভাই আল-আমিন হাওলাদার অভিযোগ করে বলেন, মেম্বার মারুফ সেরনিয়াবাত বোন শিলাকে অমানুষিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করেছে। ঘটনার পর থেকেই  মারুফ সেরনিয়াবাত গা-ঢাকা দিয়েছে।  তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি  দাবি জানান তিনি।

    এ ব্যাপারে কার্যক্রম নিষিদ্ধ অভিযুক্ত গৈলা ইউনিয়নের যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ওরফে মারুফ সেরনিয়াবাতের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। 

    ঘটনাস্থল পরিদর্শন করে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, পারিবারিক কলহের জেরধরে শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে সেরাল গ্রামের ভাড়াটিয়া বাসার দরজা বন্ধ করে ওড়না দিয়ে ইউপি সদস্য শিলা আক্তার ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় প্রতিবেশীরা টের পেয়ে বাসার দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে গুরুতর অবস্থায় শিলাকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ও পরে আশঙ্কাজনক অবস্থায় রাত ৮ টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে (শিলা) মৃত বলে ঘোষণা করেন। 

    তিনি আরও বলেন, বরিশাল কোতোয়ালী মডেল থানা পুলিশ শেবাচিম হাসপাতাল থেকে শিলার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শনিবার সকালে বরিশাল মর্গে প্রেরণ করেন। সেখানে দুপুরে শিলার লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। পরিবার ইচ্ছা করলে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করতে পারবেন বলে জানিয়েছেন সুশংকর মল্লিক। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ