ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা

    ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ১৪তম কেন্দ্রীয় সম্মেলনে বরিশালের দুই ছাত্রনেতা কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন। গত ২৩ ও ২৪ জুলাই অনুষ্ঠিত সম্মেলনের কাউন্সিল অধিবেশনে গঠিত নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে বরিশাল জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি সাকিবুল ইসলাম শাফিন সহ-সাধারণ সম্পাদক এবং সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

    সাকিবুল ইসলাম শাফিন ও রাইদুল ইসলাম সাকিব দীর্ঘদিন ধরে শিক্ষা, গণতন্ত্র, বৈষম্যবিরোধী আন্দোলন, শিক্ষার্থীদের অধিকার এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁদের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে অন্তর্ভুক্তি বরিশালের শিক্ষার্থী সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

    বাংলাদেশ ছাত্র ফেডারেশনের বরিশাল জেলা শাখার অর্থ সম্পাদক ফারজানা পায়েল এক বিবৃতিতে নবনির্বাচিত দুই কেন্দ্রীয় নেতাকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁদের নেতৃত্বে সংগঠনের আদর্শ, গণতান্ত্রিক মূল্যবোধ, অসাম্প্রদায়িক চেতনা এবং শিক্ষার্থী অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও শক্তিশালী হবে। একই সঙ্গে কেন্দ্রীয় দায়িত্ব পালনের মাধ্যমে বরিশালের শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনা জাতীয় পরিসরে আরও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ