ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন
  • অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

     অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
    ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান/ ছবি: এনডিটিভি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।

    শনিবার (২৫ জুলাই) নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে এই পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র প্রধান। ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কেন্দ্রীয় সরকারের মধ্যকার তৃতীয় দফার বৈঠকের কয়েক ঘণ্টা আগেই এই ঘোষণা দিলেন তিনি।

    দিল্লির যন্তর মন্তরে এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন বিক্ষোভকারীরা। তাদের প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।

    সিজেপি এবং কেন্দ্রীয় সরকারের মধ্যকার আগের বৈঠকগুলো এই পদত্যাগের দাবির কারণেই অচলাবস্থার মুখে পড়েছিল। সিজেপি পরিষ্কার জানিয়েছিল, ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত না করলে সরকারের সঙ্গে কোনো আলোচনা সম্ভব নয়।

    শিক্ষামন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে বিক্ষোভকারীদের সব দাবি মেনে নিল মোদী সরকার। এর আগে শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, শিক্ষার্থী আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং নিট (NEET) প্রশ্নফাঁসের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া।

    আগের বৈঠকগুলোতে শেষ দুটি দাবি নিয়ে সিজেপিকে আশ্বস্ত করেছিল কেন্দ্র। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে এতদিন নীরব ছিল সরকার।

    সূত্র: এনডিটিভি


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ