ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন
  • বাকেরগঞ্জে চেয়ারম্যান হানিফ তালুকদারের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বাকেরগঞ্জে চেয়ারম্যান হানিফ তালুকদারের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাকেরগঞ্জের আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকাকে "উলঙ্গ নৌকা" বলে কটুক্তির প্রতিবাদে দুর্গাপাশা ইউপি চেয়ারম্যান মো. হানিফ তালুকদারের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে ইউনিয়নের তৃণমূল আওয়ামী লীগ।

    রোববার বিকেল ৪ টায় উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের সেনেরহাট বাজারে এ ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়।

     ‍এর আগে  শনিবার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর বাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি শামসুল আলম চুন্নুর ট্রাক মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 

    ওই বৈঠকে দুর্গাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. হানিফ তালুকদার স্বতন্ত্র প্রার্থী চুন্নর পক্ষে বক্তব্য দিতে গিয়ে বলেন, আওয়ামী লীগ প্রার্থী মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিককে যে নৌকা দিয়েছে, আপনারা গ্রামে যে নৌকা দেখেন এটা সেই নৌকা। উলঙ্গ নৌকা। এটি পরিপূর্ণ নৌকা নয়। 

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মার্কাকে "উলঙ্গ নৌকা" বলে তার কটুক্তির এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হলে উপজেলা আওয়ামী লীগ ও দুর্গাপাশা ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। 

    তৃণমূল নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়ে রবিবার ইউনিয়নে ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হানিফ তালুকদারের বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল করেছে। 

    ঝাড়ু মিছিলে উপস্থিত ছিলেন দুর্গাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আব্দুস সুবহান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর খান, দুর্গাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ ফরহাদ, ইউনিয়ন যুবলীগ সভাপতি জিএম মাসুদ গাজী, যুবলীগ নেতা আকন আতিক, রুবেল খান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক মিরন প্রম‍ুখ।

    মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাকেরগঞ্জ-৬ আসনে মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিককে যোগ্য প্রার্থী মনে করেই তার হাতে নৌকা প্রতীক তুলে দিয়েছেন। 

    দুর্গাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  ইউপি চেয়ারম্যান মো. হানিফ তালুকদার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের দলীয় প্রতীককে "উলঙ্গ নৌকা" বলে কটুক্তি করে মোটেই ঠিক করেননি। 

    তারা আরও বলেন, দুর্গাপাশা ইউপি চেয়ারম্যান হানিফ তালুকদার আওয়ামী লীগের দলীয় প্রতিক নৌকার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তিনি নৌকা প্রতিককে "উলঙ্গ নৌকা" বলে কটুক্তি করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তারা অবিলম্বে নৌকা মার্কাকে নিয়ে কটুক্তির কারণে দুর্গাপাশা ইউপি চেয়ারম্যান হানিফ তালুকদারের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ