ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন
  • বাবুগঞ্জে গভীর রাতে ঘরে থাকা মোটর সাইকেলে আগুন

    বাবুগঞ্জে গভীর রাতে ঘরে থাকা মোটর সাইকেলে আগুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জে গভীর রাতে জানালার ফাঁক থেকে দুর্বৃত্তদের দেয়া আগুনে মটর সাইকেলসহ আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।  এঘটনায় এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নুরে আলম মল্লিক। 

    গতকাল শনিবার দিবাগত রাত ২ টার সময়  উপজেলার চাঁদপাশা ইউনিয়নের আইচার হাওলা গ্রামের মৃত জাফর আলী মল্লিকের ছেলে নুরে আলম মল্লিকের পাকা ঘরে ঘটনাটি ঘটেছে। 

    রোববার দুপুরে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  নুরে আলম মল্লিক বলেন, আমার পাকা বিল্ডিংয়ের সামনের বারান্দায় রাখা মটর সাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গ্লাসের ফাঁক দিয়ে এ অগ্নিকান্ড ঘটানো হয়েছে। 

    আমরা রাত দুইটার দিকে টের পেয়ে  ডাক চিৎকার করলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আমার ডিসকাভার ১২৫ সিসি মটর সাইকেল টি পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া, সামনের বারান্দায় থাকা টিভি, ফ্যান, খাটসহ প্রয়োজনীয় আসবাব পত্র পুড়ে ক্ষতি হয়। আমার বিল্ডিংয়ের ওয়াল ও ছাদে ফাটল ধরেছে।  যারা অগ্নিসংযোগ করেছে তারা আমাদের ঘুমের ঘরে পুড়ে মারার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে।  আমি এ ঘটনায় অজ্ঞাত আসামি করে এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দিয়েছি। 


    তিনি আরো বলেন, স্থানীয় একটি পক্ষের সাথে আমার বিরোধ চলে আসছে, তারাও ঘটনাটি ঘটাতে পারে। তবে যেহেতু আমি দেখিনি তাই কারও নাম উল্লেখ করতে চাইছি না। আমি সুষ্ঠু তদন্তে সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক বিচারের  দাবী জানাই। 

    এয়ারপোর্ট থানার এসআই সাইদুল হক বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। আমরা অগ্নিসংযোগের কারন ও জড়িতদের সনাক্তকরণে কাজ করছি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ