ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন
  • প্রধানমন্ত্রীর হাত শক্ত করতে নৌকার কোন বিকল্প নাই: লুনা আবদ‍ুল্লাহ 

    প্রধানমন্ত্রীর হাত শক্ত করতে নৌকার কোন বিকল্প নাই: লুনা আবদ‍ুল্লাহ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের সহধর্মিণী নারী নেত্রী লুনা আবদুল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর হাত শক্ত করতে নৌকার কোন বিকল্প নাই। 

    আমরা ৭ জানুয়ারি চাঁদপুরা ইউনিয়নবাসীর সকলে নৌকা মার্কায় ভোট দিয়ে জাহিদ ফারুক শামিমকে পূণরায় নির্বাচিত করে বরিশাল সদর উপজেলাবাসীর সেবা করা সুযোগ করে দিব। 

    শনিবার সদর উপজেলার ৮ নম্বর চাঁদপুরা ইউনিয়ন পরিষদের সামনে নৌকামার্কার প্রার্থী জাহিদ ফারুক শামিমের পক্ষে উঠান বৈঠক ও নির্বাচনীয় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

    লুনা আবদুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায়দের ঘর দিয়েছে, ভূমিহীনদের জমি দিয়েছে, নৌকা প্রতিকের প্রার্থী জাহিদ ফারুক শামিম ভাই আপনাদের মসজিদ করে দিয়েছে, হিন্দুদের জন্য মন্দির করে দিয়েছে, মা-বোনদের সাবলম্বী করতে সেলাই মেশিন, চালসহ শীতকালীন সময়ে প্রতি ঘরে কম্বল পৌঁছে দিয়েছে। 

    অবহেলিত এই দক্ষিণাঞ্চলবাসীর ভাগ্যউন্নয়নে এই সরকার যা করেছেন তা কোন সরকারই করে দেখাতে পারে নি।  আজকে আমরা আপনারা যেসকল সুযোগ সুবিধা ভোগ করছি তা এই সরকারের জন্য ই সম্ভব হয়েছে। কিন্তু আমরা প্রতিমন্ত্রী ও সংসদ জাহিদ ফারুক শামিম ও প্রধানমন্ত্রীকে কিছুই দিতে পারিনি। 

    তবে আমাদের হাতে এখন সুযোগ এসেছে। এখন আমরা মাত্র ১টি, ১টি করে সকলে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী ও জাহিদ ফারুক শামিমকে ৭ জানুয়ারী বিজয় করে আনবো ইনশাআল্লাহ। 

    প্রস্তুতি সভায় চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান এইচ এম জাহিদ, মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য  এডভোকেট হেপি ইসলাম , মহিলা আওয়ামী লীগ নেত্রী নাহার বেগম, সদর উপজেলা যুবলীগ নেতা আবির হাসান সোহাগ, ইউনিয়নের যুবলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ, নয়ন ঘরামী, স্বাধীন শিয়ালী, মহানগর যুবলীগ নেতা মুজিবুর রহমান পলাশসহ ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দরা। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ