ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন
  • আগৈলঝাড়ায় কালীমন্দিরের প্রতিমা ভাংচুর 

    আগৈলঝাড়ায় কালীমন্দিরের প্রতিমা ভাংচুর 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগৈলঝাড়ায় একটি কালিমন্দিরের ভিতরে থাকা কালি প্রতিমা ভাংচুর করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। শনিবার ভোর রাতে উপজেলার গৈলা ইউনিয়নের গৈলা গ্রামের কালিখোলা নামক কালিমন্দিরে এ ঘটনা ঘটে। 

    এ ঘটনায় মন্দির কমিটি এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করেনি।  স্থানীয় সূত্রে জানা গেছে, গৈলা ইউনিয়নের গৈলা গ্রামের কালিখোলা নামক স্থানে রাস্তার পাশে ছোট পরিসরে টিনের ছাউনি দেয়া পাকা একটি কালিমন্দির নির্মাণ করে কালীর প্রতিমা স্থাপন করে দির্ঘদিন ধরে পূজা অর্চনা করে আসছিল হিন্দু সম্প্রদায়ের লোকজন। 

    শনিবার ভোর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মন্দিরের পিছনের দিকে একটি ফাকা জায়গা দিয়ে কালীর প্রতিমা ভাংচুর করা হয়েছে বলে স্থানীয়দের ধারনা। 

    এতে কালি প্রতিমার মাথা, হাতসহ বিভিন্ন স্থানে ভেঙ্গে যায়। শনিবার সকালে স্থানীয়রা কালি প্রতিমা ভাংঙ্গা অবস্থায় দেখতে পেলে হিন্দু সম্প্রদায়ের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। তবে মন্দিরের সামনের অংশ তালা মারা অবস্থায় ছিল।

    মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ ঢালী জানান, শনিবার রাতে কে বা কারা মন্দিরের প্রতিমা ভাংচুর করছে আমরা সে বিষয় কিছুই জানি না।     

    এব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম জানান, মন্দির ভাংচুরের বিষয় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। তারপরও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ