ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন
  • বাবুগঞ্জে পুকুরে অজু করতে গিয়ে পানিতে পরে বৃদ্ধ'র মৃত্যু 

    বাবুগঞ্জে পুকুরে অজু করতে গিয়ে পানিতে পরে বৃদ্ধ'র মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নামাজের জন্য অজু করতে গিয়ে বরিশালের বাবুগঞ্জে মো. সুলতান হাওলাদার নামের ৮০ বছর বয়সী এক বৃদ্ধ'র মৃত্যু হয়েছে। আসরের নামাজের অজু করতে গিয়ে নিজ বাড়ির পুকুরে ডুবে মারা গেছেন ওই বৃদ্ধ। 

    শুক্রবার সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব পাংশা গ্রামে এ ঘটনা ঘটে। সুলতান হাওলাদার ওই গ্রামের মৃত আর্শেদ হাওলাদারের ছেলে।
     নিহতের ছেলে রেজাউল করিম বলেন, প্রতিদিনের ন্যায় শুক্রবার আসরের নামাজের অজু করার জন্য বাবা (সুলতান হাওলাদার) বাড়ির পুকুরে যান। 

    এরপর বেশ কিছুক্ষণ সময় পার হলেও তিনি ঘরে না আসায় পরিবারের সবাই মিলে বাবাকে খুঁজতে বের হই। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে বাবার জুতা আর মগ ভাসতে দেখতে পাই। তখন আমরা পুকুরে নেমে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেই । ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধায় বাবার মৃতদেহ উদ্ধার করে।

     ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কালাম জেমাদ্দার বলেন জানান, তিনি আসরে নামাজ পড়ার জন্য পুকুরে ওজু করতে গিয়ে পড়ে যান। সুলতান হাওলাদার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পুকুরের পানিতে পড়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

    ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের বাবুগঞ্জ স্টেশনের টিম লিটার আব্দুল মালেক জানান, খবর পেয়ে বাবুগঞ্জ ফায়ার সার্ভিস ও বরিশাল ডুবুরি দল গিয়ে ৭ টার দিকে মৃতদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ তার বড় ছেলের কাছে হন্তাস্তর করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ