ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন
  • নৌকা হলো উন্নয়নের প্রতীক-মেয়রপত্নী লুনা আব্দুল্লাহ

    নৌকা হলো উন্নয়নের প্রতীক-মেয়রপত্নী লুনা আব্দুল্লাহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের সহধর্মিনী নারী নেত্রী লুনা আব্দুল্লাহ বলেন, নৌকা হলো উন্নয়নের প্রতীক। নৌকা ক্ষমতায় না থাকলে পদ্মাসেতু সহ দক্ষিণাঞ্চলে উন্নয়ন কখনও সম্ভব হতোনা। 

    তাই বরিশাল সদরের কাক্সিক্ষত উন্নয়ন ঘটাতে হলে নৌকার বিকল্প নেই। আগামী ৭ জানুয়ারী কেন্দ্রে গিয়ে সবাইকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান লুনা আব্দুল্লাহ।

    শুক্রবার সকাল ১০ টায় বরিশাল-৫ সদর আসনে নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ ফারুক শামীমকে বিজয়ের লক্ষ্যে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে দিনার সরকারী প্রথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে  তিনি এসব কথা বলেন। এদিকে বিকেলে নগরীর বেলতলা এলাকায় প্রতিবন্দী নাগরিকদের উদ্যোগে নৌকার পক্ষে লিফলেট বিতরণ করা হয়। 

    এছাড়া বিকেল ৩ টায় সদর উপজেলা চরমোনাই (গিলাতলী) আশ্রয়ণ প্রকল্পে নৌকামার্কার প্রার্থী জাহিদ ফারুক শামীমের পক্ষে উঠান বৈঠক ও নির্বাচনীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গিলাতলী আশ্রয়ণ প্রকল্প একতা কমিটির আলম মৃধার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ