ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন
  • বরিশাল ক্যাডেট কলেজে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

    বরিশাল ক্যাডেট কলেজে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল ক্যাডেট কলেজে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। বরিশাল এক্স ক্যাডেটস এসোসিয়েশন (BEXCA) এর উদ্যোগে শুক্রবার সকালে ক্যাডেট কলেজের ক্যাম্পাসে এ চিকিৎসা সেবা দেয়া হয়।

    অস্ট্রেলিয়া ভিত্তিক চ্যারেটি সংগঠন ডলার এ-ডে এর আর্থিক সহয়তায় বিনামূল্যে ৫০ জন রোগীর ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়। পাশাপাশি তিন শতাধিক রোগীকে চক্ষু চিকিৎসা, ওষুধ বিতরণ ও চশমা দেয়া হয়েছে। 

    এছাড়া একটি ওষুধ কোম্পানির উদ্যোগে সাধারণ স্বাস্থ্য সেবায় আওতায় আরো ২শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও তাদের মাঝে ওষুধ দেয়া হয়েছে। 

    স্বাস্থ্য সেবা ক্যাপিংয়ে বরিশাল ক্যাডেট কলেজের অধ্যক্ষ লে: কর্নেল রাইহান আহমেদের উপস্থিততে বরিশাল এক্স ক্যাডেটস এসোসিয়েশন (ইঊঢঈঅ) ও ডলার এ-ডে এর মধ্যে একটি সমাঝোতা স্মারক সই করা হয়। 

    এসময় বরিশাল এক্স ক্যাডেস এসোসিয়েশনের  প্রেসিডেন্ট মেজর শফিউল্লাহ মাস্তান (অব:), ডলার এ-ডে এর প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. ফজলে রাব্বি, বরিশাল ক্যাডেট কলেজের কর্মকর্তা-কর্মচারী ও প্রাক্তন ক্যাডেট এবং চিকিৎসকরা উপস্থিত ছিলেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ