ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন
  • বাকেরগঞ্জে আগুনে পুড়েছে আট দোকান

    বাকেরগঞ্জে আগুনে পুড়েছে আট দোকান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের বাংলাবাজারে আগুনে পুড়েছে আটটটি দোকান। শুক্রবার (২১ ডিসেম্বর) ভোর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কাসেম জানিয়েছেন।


    স্টেশন অফিসার জানান, আনুমানিক ভোর রাত পৌনে তিনটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে সেমি পাকা দুইটি মুদি দোকানসহ টিন কাঠের তৈরি খাবার হোটেল, কাপড়ের, ডেকোরেটর, সেনেটারির, মোবাইল সার্ভিসিং এবং চা-পানের দোকান পুড়েছে।

    আবুল কাসেম বলেন, চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। শট সার্কিটের মাধ্যমে আগুন ধরে ওই দোকানে। রাত হওয়ায় কেউ দেখেনি। তাই আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে তারা গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

    তদন্ত না করে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ বলা যাচ্ছে না। তবে স্থানীয়রা দাবি করেছে ৭৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ